শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

নোয়াখালী কবিরহাটে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়ায় ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
  • ৫৩৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গাড়িতে গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell