বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৪
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়-আইনমন্ত্রী আনিসুল হক

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়-আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নয়ন হয়। অন্য কোনো মার্কায় ভোট দিলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবনতি হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভা আওয়ামী লীগের ১২ শতাধিক নিবন্ধিত নারী-পুরুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

ব্রা‏হ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবারও এ আসন থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসন থেকে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের আরও ছয়জন। এরা হলেন সাবেক সংসদ সদস্য আইনজীবী শাহ আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য এ কে এম বদিউল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা ও কসবা যুবলীগের সাবেক নেতা লুৎফুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আঞ্চলিক সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান ও ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সম্বয়কারী সুজন দত্ত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell