প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ১:০৩ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে পূর্ব জমির বিরোধ নিয়ে আপন ভাইয়ের ঘড়ে আগুন দেয়।
পটুয়াখালীতে পূর্ব জমির বিরোধ নিয়ে আপন ভাইয়ের ঘড়ে আগুন দেয়।
মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের বরুণ বাড়িয়া গ্রামের সানু মৃধা (৫৫) পিতাঃ মৃত আলতাফ মৃধা পেশায় তিনি একজন দিন মজুর অটোরিকশা চালক, তার নিজ বসত ঘর আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, সানু মৃধার সাথে তার আপন বড় ভাই ও চাচার মধ্যে জমি জমার পূর্ব বিরোধ ছিল , তাই গত ২৯/১/২৩ ইং রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় ঘরে কেউ না থাকায় সানু মৃধার আপন বড় ভাই শাহআলম মৃধা (৬০) ও চাচা মজিবর মৃধা (৭০) পিতাঃ আজাহার মৃধা গং মিলে তার ঘরে আগুন দেয় বলে সন্দেহ পোষণ করেন তিনি। এতে তার ঘরের সমস্ত মালা মাল আসবাবপত্র পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে এবং তার জামাই সৌদি প্রবাসী সে তার মেয়ের জন্য স্বর্ন অলংকার ও টাকা পাঠিয়ে ছিল, সানু মৃধার স্ত্রী খাদিজা বেগম ও তার মেয়ের ২ ভরি স্বর্ন এবং নগদ দুই লাখ টাকা ঘরে ছিল বলে জানান। সানু মৃধার ১ছেলে ও ১মেয়ে, ছেলে ঢাকায় থাকে ইলেকট্রনিক কাজ করে, আজ তিনি সব কিছু হারিয়ে শুধু তাদের পরনের কাপর দুটি ছাড়া কিছুই রইলো না তার, সে এখন নিঃস্ব হয়ে মানেবতার জীবন যাপন করছে। ঘটনার সময় তার স্ত্রী খাদিজা বেগম ঘরে ছিল না, সে পাশের বাড়ি কাজের জন্য গিয়েছে বলে জানান, আর সে অটো চালানো জন্য পটুয়াখালী শহরে গিয়েছে বলে জানান তিনি। ঘরে কেউ না থাকায় এই ফাঁকে আগুন দেয় বলে জানান তিনি, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থালে গিয়ে আগুন পুরো পুরি নিয়ন্ত্রণে আনে, তবে স্হানীয় এলাকার লোকজন বলে যে তাদের সাথে পূর্ব জমির বিরোধ ছিল ভাই ও চাচার মধ্যে, এ ব্যাপারে আরো সাক্ষাৎ কারে বলেন মোঃ বাদল চৌকিদার, মোঃ বারেক মৃধা ও সানুর স্ত্রী খাদিজা বেগম। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন বলে জানান, ও প্রশানের কাছে সঠিক তদন্ত পূর্বক এই নিষ্ঠুরতম ঘটনার বিচারের দাবি জানান তিনি। স্হানীয় এলাকার লোকজন বাসিন্দারা তাদের প্রতি এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা ও বিচারের জন্য জোর দাবি জানান।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.