শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
  • ৩৭ ০৯ বার দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি।

স্টাফ রিপোর্টার,রমিজ উদ্দিন।।

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক

গাজী মো. গিয়াসের বসতবাড়িতে হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী এবং উপজেলা যুবদলের সদস্য সচিবের বাড়িতেও হামলা চালানো হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, মদনপুরা ইউনিয়নে জামায়াত নেতা জলিলের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

নওমালা ইউনিয়নে সিরাজ হাওলাদার নামের এক কর্মীকে কুপিয়ে আহত করা হয়। কেশবপুর ইউনিয়নে শিবির নেতা ওমরের নেতৃত্বে যুবদল নেতা আরিফ, আবু তাহের, বাচ্চু মেলকার ও দেলোয়ারকে মারধর করা হয়েছে।

এছাড়া চন্দ্রদীপ ইউনিয়নে বিএনপি নেতা কামাল মেম্বার, সালাম শরীফ ও যুবদল সভাপতি ফিরোজ গাজীর স্ত্রী সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে সদস্য সচিব বলেন, অবিলম্বে এই সকল ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell