বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

পটুয়াখালী লাউকাঠীতে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গুরুত্বর আহত ১.

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

লাউকাঠীতে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গুরুত্বর আহত ১.

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মকবুল সিকদার (৬৫) নামের একজন কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৮’নভেম্বর-২৩ ইং) তারিখ সকাল আনুমানিক ৮ টার সময় এ ঘটনাটি ঘটে বলে জানান অভিযোগকারী মকবুল সিকদার (৬৫), পিতাঃ মৃত হোসেন পন্ডিত। অভিযোগ সুত্রে, হামলাকারীরা হলো, মুসা মৃধা (৩৫), পিতাঃ রাজ্জাক মৃধা, (২).রাজ্জাক মৃধা (৬৫), আর্শেদ মৃধা (৬০), সাদের মৃধা (৪৫) উভয় পিতাঃ মৃত আফেজ মৃধা। অভিযোগে আরও বলা হয় পুর্বে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে প্রতিপক্ষের সাথে মোকদ্দমা চলমান রয়েছে এবং জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনার দিন সকালে উক্ত মোকদ্দমা চলমান জমিতে প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে চাষাবাদ করতে আসে। এসময় তাদের সাথে মকবুল সিকদারের ছেলে মামুন সিকদার কথা বলতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মামুন প্রতিবাদ করতে গেলে তাকে মারধর শুরু করে। তার ডাকচিৎকার শুনে মকবুল সিকদার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের সাথে থাকা দেশীয় অস্ত্র রামদা, বাংলা দাও দিয়ে মকবুল সিকদারের মাথায় কোপ দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ হামলায় মামুন সিকদারের স্ত্রী শাহিনুর (৩৫) ও তার মেয়ে লামিয়া (১৬) সাময়িকভাবে আহত হয় এবং তাদের লজ্জা শ্লীলতাহানির চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মকবুল সিকদার গুরুত্বর আহত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন এবং মামুন সিকদার, শাহিনুর বেগম ও লামিয়া সাময়িকভাবে আহত হয়েছেন তারা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা সেবা নিচ্ছেন। ঘটনাটি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থায় যাবেন বলে জানান অভিযোগকারী মকবুল সিকদার। এব্যাপারে মামুন সিকদার বলেন, প্রতিপক্ষ এলাকায় দাঙ্গাবাজ, ভুমি দস্যু অন্যের জমি জোরপূর্বক দখল করে নেয়া এদের নেশা ও পেশা। কেউ কিছু বলতে গেলে তাকে মারধর করে খুন জখমের হুমকি দেয় এজন্য ভয়ে সাধারন মানুষ কিছু বলতে পারেনা। পূর্বে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে লামিয়াকে মারধর করে আহত করেছে। ফের আমার বাবাকে হত্যা করে জমি দখল করতে চায়। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান। এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নিতে চাইলে মুঠোফোন সহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ও তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell