বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

পদ্মাসেতুতে নিয়মভঙ্গ,মোটরসাইকেল আরোহীকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

পদ্মাসেতুতে নিয়মভঙ্গ,মোটরসাইকেল আরোহীকে জরিমানা

বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যানচলাচল শুরুর পরদিন বন্ধ করা হয় মোটরসাইকেল পারাপার। প্রায় সাড়ে ৯ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে আবারও সেতু দিয়ে শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। তবে দ্বিতীয় দফা চালুর পরও দেখা গেছে নিয়মভঙ্গের চিত্র।

সোমবার (২৪ এপ্রিল) ঈদের তৃতীয় দিনেও সেতুতে নিয়মভঙ্গ ও বিশৃঙ্খলা করায় ছয় মোটরসাইকেল আরোহীকে ১৮ হাজার টাকা মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। দিনভর অভিযানে সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর জরিমানা করে ট্রাফিক পুলিশ।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে তিনদিনে ৩৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হলো।

টিআই বজলুর রহমান বলেন, সকাল থেকে অভিযান চলছিল। এসময় নিয়ম না মানায় সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে রেকার স্লিপের মাধ্যমে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, যারা প্রয়োজনের তাগিদে সেতু পার হচ্ছেন তারা নিয়ম মানছে। তবে যারা ঘোরাঘুরির জন্য উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন। সেতুর ওপর আমাদের টহল টিম রয়েছে। যারাই নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, মোটরসাইকেল থামিয়ে সেতুতে ছবি তোলা, নির্ধারিত লেন ক্রস করে অন্য লেনে না চলা, ওভারটেকিং না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। তারপরও এমন অবস্থায় আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন। আগামীকাল থেকে আমাদের অবস্থান আরও জোরালো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell