মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পদ্মা তীরে ভাঙন অব্যাহত আতঙ্কে নির্ঘুম রাত নদী তীরের লাখো মানুষের

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

 

পদ্মা তীরে ভাঙন অব্যাহত আতঙ্কে নির্ঘুম রাত নদী তীরের লাখো মানুষের

বর্ষার আগেই এবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের এ ভাঙনে গত কয়েক দিনে উপজেলার গাঁওদিয়া, বড় নওগাঁও, সুন্দিসার, বেজগাঁও, লৌহজং-তেওটিয়াসহ বিভিন্ন গ্রামে বিলীন হয়েছে ভিটেমাটি-কৃষি জমি, গাছপালাসহ নানা স্থাপনা। ঢেউয়ের সঙ্গে ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে এখন নদী তীরের লাখো মানুষ। অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি-স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাবে অসময়ে এমন ভাঙন দেখা দিয়েছে

সরেজমিনে উপজেলার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখা যায়, একদিকে নদীর ঢেউয়ের সঙ্গে ভেঙে পড়ছে তীরের জমির অংশ, অন্যদিকে শেষ সম্বলটুকু বাঁচাতে ঘর-বাড়ি স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ করছেন স্থানীয়রা। গত ১৫ মে থেকে হঠাৎ নদীর এমন আগ্রাসী রূপে হতভম্ব সবাই।

বেজগাঁও ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোবারক মুন্সী বলেন, আমার ৩ ঘণ্ডা জমি ছিল, ভাঙতে ভাঙতে এখন ১ ঘণ্ডা আছে। গত ক’দিন আবারো ভাঙন শুরু হয়েছে, এখন বাকি জায়গাটুকু থাকবে কিনা তাও বুঝতেছি না। টিনের ঘর ভেঙে সরিয়ে নিচ্ছি। শত শত মানুষ এখন একই সমস্যায়।

ময়না বেগম বলেন, ‘৩-৪ দিন ধরে নদী ভাঙছে। আমরা শুনছি বাঁধ দেবে, কিন্ত বাঁধ আর হয় না। রাতে বড় বড় ঢেউ আসে, আতংকে ঘুম আসে না। আমাগো বাপ-দাদার ভিটা চোখের সামনে শেষ হইতাছে। বাচ্চাদের নিয়ে কই থাকুম সেই চিন্তায় এখন দিশেহারা।’

 

সুন্দিসার এলাকার বাদশা সরদার বলেন, ‘আগে বর্ষা-বন্যায় নদী ভাঙতো। এখন বর্ষা আসার আগেই ভাঙতাছে। মাঝ নদীতে শত শত ড্রেজার দিয়ে বালু কাটা হয়। বালু কাইটা নিতাছে বালুদস্যুরা আর ভাঙতাছে আমাগো জমি। এই ড্রেজারগুলো বন্ধ করা লাগবো।’

স্থানীয় সূত্র বলছে, গত তিন দশকে ভাঙনে এ উপজেলার কয়েক ডজন গ্রাম পুরোপুরি বিলীন হয়েছে নদীগর্ভে। বর্ষা আসার আগেই ভাঙন পরিস্থিতি রোধ করা না গেলে এবার বর্ষায় ভয়াবহ অবস্থা দাঁড়াবে।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, এখন যে ভাঙন দেখা দিয়েছে সেটি নদীর ঢেউয়ের কারণে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, উপরের অংশটুকুতেই শুধু ভেঙেছে। আমাদের উদ্যোগ রয়েছে, আগামীকাল (আজ) থেকে সেখানে জিও ব্যাগ ফেলা হবে।

তিনি বলেন, লৌহজংয়ে গত ৬ মাসে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে সর্বমোট ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখন লৌহজং অংশের নদীতে কোথাও অবৈধ বালু উত্তোলন নেই। আশপাশের শরীয়তপুর, শিবচর অংশে থাকতে পারে। তবে সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

 

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, নদীতে তেমন পানি বৃদ্ধি পায়নি, তবে বেশ কিছু এলাকয় ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার নদী তীরবর্তী ১৩ দশমিক ৭২ কিলোমিটার এলাকায় মোট ৪৭৮ কোটি টাকা ব্যয়ে নদীতীর রক্ষা বাঁধ ও সতর্কতামূলক বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। ৪৪৬ কোটি টাকা ব্যয়ে মূল বাঁধের কাজ চলছে গত বছরের এপ্রিল থেকে। আর ৪ দশমিক ৬ কিলোমটার এলাকায় সতর্কতামূলক প্রতিরক্ষা বাঁধের জন্য এরইমধ্যে জিও ব্যাগ আনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমরা ভাঙন কবলিত জায়গায় কাজ শুরু করবো।

অবৈধ বালু উত্তোলনের প্রভাবের বিষয়ে তিনি বলেন, আমরা বারবার নির্দেশনা দিয়েছি দুই উপজেলায় নদীতে যেন বালু উত্তোলন না হয়। তবে এরপরও বালু উত্তোলনের খবর শুনতে পাই। দুই উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা বন্ধে কাজ করছে। তবে বালু উত্তোলন বন্ধ না হলে এর প্রভাব পড়বে প্রকল্প এলাকায়।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell