শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৯
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

পরকীয়ার জেরে সংসার ভাঙার পর বিয়ের দাবিতে প্রেমিক যুবকের বাড়িতে অনশন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৯, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পরকীয়ার জেরে সংসার ভাঙার পর বিয়ের দাবিতে প্রেমিক যুবকের বাড়িতে অনশন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরকীয়ার জেরে সংসার ভাঙার পর বিয়ের দাবিতে প্রেমিক যুবকের বাড়িতে অনশন শুরু করেছে জেমি বেগম নামে এক নারী।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার পুটিমারী গ্রামে প্রেমিকের বাড়ির সামনে অনশন করতে দেখা যায় জেমিকে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছর আগে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামের আব্দুল গফুরের মেয়ে জেমির সঙ্গে কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজের বেপারীর বিয়ে হয়। পরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে জেমির। এরই জেরে বিভিন্ন সময়ে জেমির স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাসেল জেমির ঘরে প্রবেশ করে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে আসছিলেন।

সম্প্রতি রাসেলকে জেমির শ্বশুরবাড়ির লোকজন ধরে ফেলেন ও পুলিশে সোপর্দ করেন। পুলিশ রাসেলকে সাঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে ১৫১ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামী নাজের বেপারী সন্তানকে নিজের কাছে রেখে জেমিকে তালাক দেন।

পরবর্তী সময়ে রাসেল জামিনে বের হয়ে বাড়িতে ফিরে এলে জেমির লোকজন তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করেন। কিন্তু রাসেল বিয়ে না করতে তালবাহানা করতে থাকেন। অবশেষে বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল থেকে রাসেলের বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন জেমি। অবস্থা বেগতিক দেখে রাসেল সরকার ও তার পরিবার বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন।

ভুক্তভোগী জেমি বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল রাসেল। তার কারণে আমার ঘর ভেঙেছে। সে কারণে বিয়ের দাবিতে অনশনে বসেছি।

জেমির বাবা আব্দুল গফুর বলেন, লম্পট রাসেল আমার মেয়ের সুখের সংসার তছনছ হয়েছে। আমি ওর বিচার চাই।

এ ব্যাপারে মুক্তিনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শ্রী পরিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে দেখি রাসেল ও তার পরিবারের কেউই নেই। তাই নিরাপত্তার কথা ভেবে রাতে জেমিকে রাসেলের চাচার বাসায় রেখে এসেছি। দাবি আদায়ে শুক্রবার সকালে আবারও রাসেলের দরজার সামনে এসে বসেছেন জেমি। বিষয়টি সমাধানে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell