সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে যুগলকে শিকলবন্দি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পাবনার চাটমোহর উপজেলায় পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন হেলাল উদ্দিন (২৮) নামে এক যুবক। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই যুগলকে শিকলবন্দি করে রাখে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করোকোলা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের উদ্ধার করেন।

প্রেমিক হেলাল উদ্দিন ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের সিরাজুল ইসলামে ছেলে। তিনি এক সন্তানের জনক। তার প্রেমিকা চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করোকোলা গ্রামের সুমন আলীর স্ত্রী। তিনিও এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন ও ওই নারীর মধ্যে প্রায় তিনবছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। তারা বিভিন্ন সময়ে একে অপরের সঙ্গে দেখা করতেন এবং একান্তে সময় কাটাতেন। শুক্রবার রাতে ওই নারী ফোন করে হেলালকে তার বাড়ি ডেকে আনেন। বিষয়টি স্থানীয় লোকজন টের পান। তারা ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এসময় তারা দুজনকে আপত্তিকর অবস্থায় পান। পরে উত্তেজিত লোকজন তাদের শিকল দিয়ে বেঁধে রাখেন।

স্থানীয়রা শনিবার সকালে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তিকে বিষয়টি জানায়। এরপর তিনি গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। চেয়ারম্যান ওই যুগলকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এরপর বিষয়টি অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুলকে জানানো হয়। দুই ইউপি চেয়ারম্যান শনিবার বিকেলে নিমাইচড়া ইউনিয়ন পরিষদে সালিশের আয়োজন করেন। সেখানে ওই যুগল, তাদের স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সে বৈঠকে উপস্থিত ওই নারীর স্বামী সুমন আলী আর স্ত্রীর সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে সালিশ থেকে বেরিয়ে আসেন। পরে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশদের মাধ্যমে তাকে মির্জাপুর বাজার থেকে আবার বৈঠকে ফিরিয়ে নিয়ে আনেন। তখন বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, স্ত্রীকে তালাক দিলে কাবিনের এক লাখ টাকা সুমনকে শোধ করতে হবে। সুমন সেই টাকা দিতে না পেরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যান। অন্যদিকে, পরকীয়া প্রেমিক হেলালের বাবার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ওই নারীর স্বামী সুমন আলী বলেন, ‘আমি প্রথমে আমার বউকে নিতে চাইনি। পরে এক প্রকার বাধ্য হয়েই নিতে হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।’

এ বিষয়ে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি বলেন, পরিষদে বিচার করে হেলালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, তিনি সালিশের মাঝামাঝি সময় পর্যন্ত ছিলেন। পরে কী হয়েছে জানেন না।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করা হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল বলেন, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয়ভাবে সমস্যাটির সমাধান করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell