মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫২
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে রাফিয়া সুলতানা রিয়া (১৬) নামের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ অক্টোবর) দুপুরের উপজেলার বাটাজোড় এলাকায় এ ঘটনা ঘটে

নিহত রাফিয়া সুলতানা রিয়া ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। বাটাজোড় বি এম উচ্চ বিদ্যালয় থেকে সামনের বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একবছর আগে রাফিয়া সুলতানা রিয়ার সঙ্গে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বগার বাইত এলাকার মানিক মিয়ার ছেলে রিপনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর রিপন সৌদি আরবে চলে যান। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। ছয়মাস আগে রিয়া তার বাবার বাড়িতে চলে আসে। তখন থেকে রিয়া তার বাবার বাড়িতে থাকছিল।

আজ সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরে রিয়া। বাড়ি ফিরে আবার দুপুর ১২টার দিকে পরীক্ষা দিতে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথে বাটাজোড় বাজার এলাকায় পৌঁছাতেই মুখ বাঁধা একজন রিয়াকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই কাজল বলেন, কে বা কারা কুপিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ বলেন, অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন থেকে নিহতের দাফন সম্পন্ন করার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell