বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা – ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা – ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমী। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন। রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বিসমিল্লাহ আড়তসহ চারটি প্রতিষ্ঠান এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

 

অভিযানে ১,৩০৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ধারা অনুযায়ী পরিচালিত হয়। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, প্রদর্শন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা সাধারণ জনগণকে পলিথিনের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell