শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৭
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

পশুদের ভালোবাসার প্রতিদান পেলেন অভিনেত্রী জয়া আহসান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২১, ১০:২৪ অপরাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নন্দিত অভিনেত্রী জয়া আহসানের পশুপ্রেমের কথা প্রায় সবার জানা। এবার সেই ভালোবাসার প্রতিদানও পেলেন এই অভিনেত্রী।

পশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)’ প্রথমবারের মতো পুরস্কার প্রদান করেছে। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ছিলেন জয়া আহসানও।

 

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পশুপ্রেমের জন্য এই সম্মাননা পেয়ে আনন্দিত জয়া আহসান।

 

জয়া আহসান বলেন, ‘প্রাণীকে ভালোবাসার কারণে পুরস্কার পেয়েছি, এটা সত্যিই আনন্দের। এর চেয়ে বেশি আনন্দ লাগছে- এমন একটি উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন, তাদের প্রতি আমার ভালোবাসা। এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ’

‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।

এর আগে ৫ অক্টোবর বিশ্ব পশু দিবসে ‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১১ জনের নাম উপস্থাপন করা হয়। তাদের হাতে এবার সম্মাননা তুলে দেওয়া হলো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell