বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

পাঁচ দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে নার্সেস ইউনিয়নের মানববন্ধন।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৮, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

পাঁচ দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে নার্সেস ইউনিয়নের মানববন্ধন।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

কারিগরি মুক্ত নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমানসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল এগারটার দিকে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় এই কর্মসুচী পালন করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন(বিডিএসএনইউ) এর সভাপতি তাপসী রায়। সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মুন্না ইসলাম, খোকন চন্দ্র রায়, রেজাউল ইসলাম ও আইরিন বানু বক্তব্য দেন। বিডিএসএনইউ এর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমতুল্য হিসেবে কারিগরি বোর্ডের অধিন এসএসসি পাশের পর ৩/৪বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স শেষে ছয় মাসের ইন্টার্নশীপ সম্পন্নদের রাখা হয়েছে। এটা বৈষম্য এবং চাক্ষুস পক্ষপাত দৃশ্যমান। আমরা এই বৈষম্যের নিরসন চাই। সমাবেশে শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিত, সরকারী নার্সিংয়ে ছেলে কোটা দশ ভাগ থেকে ২০ভাগে উন্নিত এবং বেসরকারী নার্সিংয়ে ২০ভাগ থেকে ৩০ভাগে উন্নিত এবং ছেলেদের আবাসিক হলের দাবী জানানো হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell