মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন ব্যবসায়ী, আসামি গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৪, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন ব্যবসায়ী, আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাওনা টাকা চাইতে গিয়ে ঢাকার আশুলিয়ায় হত্যার শিকার হন ব্যবসায়ী শাহাদাৎ (৩৮)। এ মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান নগর সংবাদ কে বিষয়টি জানান।

তিনি জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী শাহাদাৎ হোসেন ঢাকার আশুলিয়া থানার ভাদাইল পূর্বপাড়া শাহাজাহান মার্কেটের একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার আসামি মো. আক্তার হোসেন ভুক্তভোগীর প্রতিবেশী ও একই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে তাদের মাঝে সু-সম্পর্ক গড়ে উঠে।

আক্তার হোসেন ভুক্তভোগীকে ব্যবসার কথা বলে বিভিন্ন সময় মোট পাঁচ লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও আক্তার টাকা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকেন। ভুক্তভোগী পাওনা টাকার জন্য তার ওপর চাপ সৃষ্টি করেন।

এতে আক্তার টাকা পরিশোধ না করে বরং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টাকা পরিশোধ করার কথা বলে ভুক্তভোগীকে কল করে ভাদাইল আসতে বলেন।

ভুক্তভোগী সরল বিশ্বাসে তার পাওনা টাকার জন্য সেখানে পৌঁছান। পরে আসামি আক্তার হোসেনসহ তার সহযোগী আরও পাঁচ-ছয়জন মিলে অতর্কিতভাবে লাঠি দিয়ে তাকে মারপিট এবং রড দিয়ে মাথায় আঘাত করলে মাথায় গুরুতর আঘাত লাগে।

আক্তার ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে গত ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গ্রেপ্তার আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell