বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে যুবককে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ
  • ৩০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সোনারগাঁয়ে পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. মামুন মিয়া নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

 

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত যুবক মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন।

জানাগেছে, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে জুয়েলের কাছে পাশ্ববর্তী মসলেন্দপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. মামুন মিয়া ৪০ হাজার টাকা পান।

 

শুক্রবার সকাল ১০টার দিকে এ টাকা নিয়ে মামুন ও জুয়েলের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে জুয়েলের নেতৃত্বে সোহেল মিয়া, ফারুক মেম্বার, রাকিব, শেখ ফরিদ, নাসির উদ্দিন, ওয়াস কুরনি ও রফিকুলসহ ১০/১২জনের একটি দল চাপাতি, ছেনা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

আহতের বড় ভাই মাসুম মিয়া জানান, মামুনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে শান্তিরবাজার এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাকে জুয়েল ও তার লোকজন মামুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে তার পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার পরও সে টাকা দাবি করছিল। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তাকে ধাওয়া করেছি। তবে কোপানোর ঘটনা সত্য নয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell