সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৩
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

পাগলায় মায়ের সাথে অভিমান মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ
  • ৫০৯ ০৯ বার দেখা হয়েছে

পাগলায় মায়ের সাথে অভিমান মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা

ফতুল্লার পাগলার একটি মাদ্রাসার শ্রেনী কক্ষের ভিতর থেকে  ১৩ বছর বয়সী সপ্তম শ্রেনীতে পড়ুয়া হাফিজুর  নাহার হাবিবা (১৩) নামক এক  ছাত্রীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাফিজা নাহার হাবিবা ফতুল্লা থানার পূর্ব দেলপাড়ার ইলিয়াসের ভাড়াটিয়া মোঃ হাফিজুর রহমান আকাশের মেয়ে ও পাগলা নুরবাগ খাতুনে জান্নাত মহিলা (আবাসিক-অনাবাসিক)  মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী।বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ফতুল্লার পাগল নুরবাগ খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার তৃতীয় তলার শ্রেনী কক্ষ থেকে মৃত দেহ উদ্ধার করে।

নিহতের বাবা জানায়, তার মেয়ে ওই মাদ্রাসার সপ্তম শ্রেনীর আবাসীক ছাত্রী।বৃহস্পতিবার বিকেল চারটার দিকে প্রথমে সে তার মাকে ফোন করে কথা বলে।দ্বিতীয় দফা’য় ইফতারের সময় আবারো সে তার মাকে ফোন করে। এ সময় নিহতের মা মেয়েটিকে পড়ালেখায় মনোযোগি হওয়ার জন্য বলে এবং কড়া ভাষায় শাসন করে। পরে রাত পৌনে আটটার দিকে মাদ্রাসার কতৃপক্ষের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মেয়ের মৃত দেহ দেখতে পায়। তার ধারনা মায়ের সাথে অভিমান করেই আত্নহত্যা করেছে তার মেয়ে।

 

মাদ্রাসাটির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ উল্লাহ মিজি ওরফে মোঃ আলী জানায়,মায়ের সাথে মোবাইল ফোনে কথাকাটাকাটির  জের ধরে মায়ের সাথে  অভিমান করে ছাত্রীটি  আত্নহত্যা করেছে।ইফতার চলাকালীন সময়ে মাদ্রাসাটির সকলেই দ্বিতীয় তলায় ইফতার করছিলো।ইফতার শেষে নামাজ পরে তৃতীয় তলায় গিয়ে দেখতে পায় যে শ্রেনী কক্ষের দরজা ভিতর থেকে লাগানো। পরবরর্তী জানালার ফাক দিয়ে দেখতে পায় যে, শ্রেনী কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুুলন্ত দেহ। পরে পুলিশ সংবাদ দিলে রাত আটটার দিকে নিহতের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান জানায়,মায়ের সাথে অভিমান করে শ্রেনী কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে ছাত্রীটি। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell