রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৮
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

পাচারকালে পাচার চক্রের ১ জন পুরুষ ও ৫ নারী সদস্যকে আটক,৩ নারীকে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২২, ৮:২০ অপরাহ্ণ
  • ৩০২ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশে পাচারকালে পাচার চক্রের ১ জন পুরুষ ও ৫ নারী সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় ৩ নারীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, ৪ আগস্ট বিকেলে জনৈক নারী ভিকটিম র‌্যাব -১১ ব্যাটালিয়ন সদর দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করেন যে, মানব পাচারকারীরা তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যান। এক পর্যায়ে তাকে পার্শবর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন যে তাকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। এরপর যেতে রাজি না হওয়ায় পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে তিনি কৌশলে পালিয়ে বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জ চলে আসেন।

অভিযোগ পেয়ে র‌্যাব ১১ ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ১ জন পুরুষ নারী পাচারকারী সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতাদের কাছ থেকে ভিকটিমের ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে আরো ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ১ জন অপ্রাপ্ত বয়স্ক।

উদ্ধারদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকেও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য পাচারকারী চক্রটি উক্ত স্থানে নিয়ে আসেন। অপ্রাপ্ত বয়স্ক ভিকটিমকে ৪ আগস্ট রাতেই পার্শ্ববর্তী দেশে পাচার করার পরিকল্পনা ছিল।

আটক মানব পাচারকারীরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানের হিল্লাপাড়ার তোফাজ্জল হোসেন ইরানের স্ত্রী ঝুমা আক্তার(২৮), রিপন শেখের স্ত্রী শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজারে রহমানের মেয়ে মিনারা রিনা(৩৫), সিদ্ধিরগঞ্জের মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), চাঁদপুরেএ ফরিদগঞ্জের চরচন্নার শাহজামালের স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির মৃত শহিদুলের স্ত্রী কমলি খাতুন (৩২)।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সহজ-সরল দরিদ্র নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছেন।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু ও আসামিদের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব ১১ অধিনায়ক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell