শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

পাবনায় স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেওয়ার ঘটনায়” তলবের নোটিশ “আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন-ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

পাবনায় স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেওয়ার ঘটনায় আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন-ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলামের কাছে ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি। ২ ডিসেম্বর বিকেলে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মো. মকবুল হোসেনের পক্ষে এক পথসভায় আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের হুমকি দেন মিজানুর রহমান সবুজ। সেখানে তিনি বলেছেন, নৌকার বিপক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। সবুজ আরও বলেন, কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে দলে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না। ৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত। পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম সোমবার তলবের নোটিশ জারি করেন। মঙ্গলবার মিজানুর রহমান সবুজকে সশরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাংবাদিকদের আদালতে ব্যাখ্যা দেওয়ার বিষয়টি জানালেও আর কোনো মন্তব্য করেননি জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ তবে আদালত সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell