রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
  • ১১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেমের (৫০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারে সার ব্যবসা করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩ মাস আগে ব্রেন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সর্বশেষ আজ দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার কওে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell