মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৯
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পাষান্ড মায়ের কান্ড- নারায়ণগঞ্জ দেওভোগ এলাকায় ছেলেকে পুড়িয়ে হত্যা মা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ
  • ৩২৩ ০৯ বার দেখা হয়েছে

পাষান্ড মায়ের কান্ড- নারায়ণগঞ্জ দেওভোগ এলাকায় ছেলেকে পুড়িয়ে হত্যা মা গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছেলেকে হাত পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে হত্যার অভিযোগে এক মাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) রাতে দেওভোগ পাক্কা রোড এলাকার নিজ বাসা থেকে লিপি আক্তারকে (৩৪) গ্রেফতার করা হয়।  এই ঘটনায় ছেলের বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন।

গ্রেফতার লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ১৮ বছর আগে তাদের বিয়ে হয়। ১২ থেকে ১৩ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে তাদের রাইয়ান (১৭) ও রাজু (১৪) নামে দুই ছেলের জন্ম হয়। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকতো ছেলেরা।

গত ১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত দুই তিনজনকে সঙ্গে নিয়ে রাজুর হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন। এসময় রাজু চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা আগুন নিভিয়ে রাজুকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান। গত ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজুর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত লিপিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell