প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ
পিবিআই, র্যাব কার্যালয়ে নবগঠিত নারী সাংবাদিক কমিটির অনুলিপি প্রদান
পিবিআই, র্যাব কার্যালয়ে নবগঠিত নারী সাংবাদিক কমিটির অনুলিপি প্রদান
নারায়ণগঞ্জ জেলা নারী সমন্বয় সাংবাদিক সংস্থার নবগঠিত ১১সদস্য বিশিষ্ট কমিটির অনুলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১মে) বিকেলে প্রথমে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে ও পরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, এর কার্যালয়ে র্যাব-১১ এর সেকেন্ড ইন কমান্ড সানরিয়ার কাছ এই নবগঠিত নারায়ণগঞ্জ জেলা নারী সমন্বয় সাংবাদিক সংস্থার অনুলিপি প্রদান করা হয়।
পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু ও সদর থানার অফিসার আনিচুর রহমান মোল্লাকেও একটি করে তাদের কমিটির অনুলিপি প্রদান করেন কমিটির নারী সাংবাদিকরা।
অনুলিপি প্রদান করার আগে প্রত্যেককে ফুলের তোরা দিয়ে সৌজন্যে মূলক সাক্ষাৎকার করেন কমিটির নারী সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা সভাপতি সুমি আক্তার,সাধারণ সম্পাদক মনি ইসলাম, সহ-সভাপতি আলেয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক নিসা আক্তার,সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তার লিজা,দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাত, প্রচার সম্পাদক ফাতেমা আক্তার ইভা, উল্লেখ, গত ৮ মে সোমবার নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা নবগঠিত এই কমিটি গঠন করা হয়।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.