মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

পিরোজপুর চেয়ারম্যান এড,মতিউরের উপর হামলার প্রতিবাদে আইনজীবি সমিতির মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানকে মারধর ও তার ব্যবহৃত সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় ২ জন নামীয় ও অজ্ঞাত ৮জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম মতিউর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগের সাবেক সদস্য সজীব হাওলাদার এবং যুবলীগ সদস্য মামুনকে নামীয় এবং অজ্ঞাত ৮ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।
সজীব উপজেলার চারাখালী গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের ২০১৯-২০ সালের সাবেক সদস্য ও বর্তমানে জাতীয় পার্টির (জেপি) অনুসারী বলে জানা গেছে। এদিকে এ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বুধবার (২ মার্চ) সকালে সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডভোকেট হাকিম হাওলাদারের সভাপতিত্ত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,
পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্ডী চরন পাল, নারী ও শিশু পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, কানাই লাল বিশ্বাস, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলিপ কুমার মাঝি প্রমুখ। হামলার বিষয়ে অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, গত সোমবার রাত ৮টার দিকে তিনি গাড়িতে করে উপজেলা থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ছেলের অসুস্থতার খোঁজ নিতে পিরোজপুর সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সড়কে স্থানীয় সজীব হাওলাদারসহ অপরিচিত কয়েকজন তাঁর গাড়ির গতিরোধ করে। সজীব হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের ওপর হামলা করেন। তার ব্যবহৃত সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়। এতে চেয়ারম্যান মতিউর রহমান আহত হন। সজীবের সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে জানান চেয়ারম্যান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস জানান, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক ১০ জনের নামে মামলার কথা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের জন্য সারাশি অভিযান চলছে। খুব শিগ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell