শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

পিলকুনী নিজের বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৭, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পিলকুনী নিজের বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের বাসা থেকে সোনিয়া (২২) নামে এক পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর স্বজনদের অভিযোগ, স্বামীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ফতুল্লার পিলকুনী এলাকার সামাদ হাজীর বাড়ির ভাড়া বাসার একটি রুমে সোনিয়ার মরদেহ পাওয়া যায়।

তার ভাই হৃদয় অভিযোগ করে বলেন, সোনিয়াকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তাদের বাসায় এসে দেখি, জানালার গ্রিলের সঙ্গে সোনিয়ার গলায় দড়ি দিয়ে বাঁধা এবং তার হাত-পা ফ্লোরে ছড়ানো।

হৃদয় বলেন, স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতো সোনিয়া। সে আত্মহত্যা করেনি। সোনিয়ার স্বামী ডালিম বখাটে, কোনো কাজ করে না, টাকা-পয়সার জন্য সে সোনিয়াকে হত্যা করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বলেন, খবর পেয়ে ঘরের ফ্লোর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি পেঁচানো দাগ রয়েছে। এছাড়া শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell