প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ৩:০০ পূর্বাহ্ণ
পুরুষ ধর্ষণ ’নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে-রুল জারি করেছেন হাইকোর্ট।
পুরুষ ধর্ষণ ’নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে-রুল জারি করেছেন হাইকোর্ট।
সাম্প্রতিক সময়ে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলাৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
- পুরুষ ধর্ষণসহ অন্যান্য ধর্ষণকে’ নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার আইনজীবীসহ তিনজনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী তিনজন হলেন—গাজীপুরের ড. সৌমেন ভৌমিক, সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নূহিয়া আহমেদ এবং সমাজকর্মী ড. মাসুম বিল্লাহ। আবেদনে বলা হয়, ৩৭৫ ধারায় শুধু পুরুষ দ্বারা নারীদের ধর্ষণের বিষয়ে আছে। এখানে সম্মতি ছাড়া নারীদের দ্বারা নারী, নারীর দ্বারা পুরুষ, পুরুষ দ্বারা পুরুষ এবং একজন ট্রান্সজেন্ডার আরেক ট্রান্সজেন্ডারের দ্বারা যৌন নিপীড়নের বিষয়টি নেই। রিট দায়েরের পর আবেদনকারীদের আইনজীবী তাপস কান্তি বল জানিয়েছিলেন,
-
সাম্প্রতিক সময়ে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলাৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। এ কারণে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.