শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

পুরো দেশকেই কারাগারে রূপান্তরিত করছে সরকার-মির্জা ফখরুল।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ণ
  • ৪১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। পুরো দেশকেই কারাগারে রূপান্তরিত সরকার-মির্জা ফখরুল।

গোটা দেশকেই সরকার কারাগার বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দলটির সহদফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদেরকে অব্যাহতভাবে গ্রেফতার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও ধর-পাকড়ের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ফেনী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

নুরনবী চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান ফখরুল।

এদিকে,বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পৃথক বিবৃতিতে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাহবুবের রহমান শামীম অবিলম্বে নুরনবী চৌধুরীর বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell