শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মাদক ব্যবসায়ীরা,গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মাদক ব্যবসায়ীরা। এতে এক পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ মামলার পলাতক আসামি আব্দুল আজিজ ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ৩-৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন আ. আজিজ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তার সহযোগী সোহেল ওরফে মদন সোহেলকে (২৭) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদক ব্যবাসয়ীদের হামলায় কনস্টেবল শাহিন গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবু সায়েম।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও পুলিশ সদস্য শাহিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell