বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

পুলিশি হেফাজতে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকির ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (এসআই)কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ
  • ৩২২ ০৯ বার দেখা হয়েছে

পুলিশি হেফাজতে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকির ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (এসআই)কারাগারে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও সাবেক উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আস-সামস জগলুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নগরসংবাদ কে এর সত্যতা নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল।

তিনি বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। মেয়াদ শেষে তারা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ‘২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল এবং আমাকে সোনারগাঁ থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নিয়ে মারধর করে নির্যাতন করে। এক পর্যায়ে তারা জাহিদুল ইসলাম স্বপনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলারও হুমকি দেন।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে জাহিদুল ইসলাম আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলার সাক্ষী ছিলাম আমি। আসামিরা আমাকে সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন। আমার বাড়িতে গিয়েও হুমকি দেন। পরবর্তীতে এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে আরও একটি মামলা করি। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আজ তারা আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। আমি এ মামলায় সুষ্ঠু বিচার চাই।’

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুল আহসান বলেন, আমরা ২০২০ সালে একটি মামলা করি। আদালত জুডিসিয়াল তদন্তের জন্য পাঠান। সেই তদন্তের প্রতিবেদন আদালতে আসার পর আমাদের কাছ থেকে শুনে মামলাটি আমলে নেন।

তিনি আরও বলেন, আমাদের মামলাটি ছিল হেফাজতে মৃত্যু নিবারণ আইনে। এ মামলায় আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আজ আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, এ বার্তা দেওয়ার জন্যই মামলাটি করা।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নগরসংবাদ কে বলেন, আদালত দুজন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন। তারা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell