শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩১
শিরোনামঃ
১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার।

পুলিশের পোশাক পরিহিত  অবস্থায় মহাসড়ক থেকে তেলভর্তি ড্রাম লুট করেছে ডাকাতরা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

পুলিশের পোশাক পরিহিত  অবস্থায় মহাসড়ক থেকে তেলভর্তি ড্রাম লুট করেছে ডাকাতরা

সাভারে প্রায় সাড়ে ১৯ লাখ টাকামূল্যমানের ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের মাইক্রোবাসে করে ট্রাকের চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে যান ডাকতরা।

লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, ‌‘গতকাল রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওয়ানা করি। পরে হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কী আছে এবং গন্তব্য জানতে চান। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের কাছে যেতে বলেন। আমরা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক ঘুমের ওষুধ খাওয়ান। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যান।’

ভুক্তভোগী বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, ‘আমরা সাভার নামাবাজারে তেল, চিনি, আটা ও ময়দার ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেল আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা। তেলসহ ট্রাকটির কোনো খোঁজ মিলছে না। থানায় অভিযোগ করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে পুলিশ। তাই অভিযোগ করতে একটু বিলম্ব হচ্ছে। অতীতে এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি।’

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell