মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ
  • ৪৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখসহ দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় আটক ১০ জনকে মামলার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। মামলায় জি কে গউছকে ছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামি করা হয়েছে।

এদিকে, গ্রেফতার আতংকে বাড়ি ছেড়ে পালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে শহর ছাড়া হয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, আমরা মারও খেলাম, এখন পালিয়েও থাকতে হচ্ছে। কেউ ঘরে ঘুমাতে পারছি না। অথচ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা যখন জড়ো হচ্ছিল তখন শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ বাঁধা দেয়,  ছাত্রদল নেতা সাইদুর রহমানের একটি চোখ নষ্ট হয়েছে। সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগানের অবস্থাও আশংকাজনক।

এ বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না। নিরপরাধ কেউ হয়রানির শিকারও হবে না।

তিনি আরও বলেন, তবে যারা জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell