সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

পুলিশ ও র‌্যাব উভয়পক্ষই সাদা পোশাক-গাড়ি তল্লাশি নিয়ে ‘হাতাহাতি’আহত৪

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৮, ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ণ
  • ৪১১ ০৯ বার দেখা হয়েছে

পুলিশ ও র‌্যাব উভয়পক্ষই সাদা পোশাক-গাড়ি তল্লাশি নিয়ে ‘হাতাহাতি’আহত ৪

গাড়ি তল্লাশি নিয়ে ফেনীর পরশুরামে পুলিশের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ‘হাতাহাতি’ ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ মে) রাতে উপজেলা শহরের ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও র‌্যাব উভয়পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহতবস্থায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম নগরসংবাদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ সময় তিনি আর কিছু বলতে রাজি হননি।

আহতরা হলেন- পরশুরাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুর নবী ও মাহবুব।

জানা গেছে, সুবার বাজার থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার ফেনীর দিকে যাচ্ছিল। পথে রাত ৮টার দিকে পরশুরাম ডাকবাংলা মোড়ে এলে সাদা পোশাকে পরশুরাম থানার টহলরত পুলিশের একটি দল গাড়িটিকে থামতে সংকেত দেয়। এ সময় পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা যাত্রীদের পরিচয় জানতে চান। এতে প্রাইভেটকারে সাদা পোশাকে থাকা যাত্রীরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। এর পরও গাড়িটি তল্লাশির চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। তবে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। র‌্যাব সদস্যরা থানায় আছেন। উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশার চেষ্টা করছি।

এ ব্যাপারে ফেনী র‌্যাব কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, আমি বিষয়টি এখনও জানি না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell