সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা-৫ পুলিশ সদস্য আহত-আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা-৫ পুলিশ সদস্য আহত -আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন মোহরা পুলিশ বক্সের সামসে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. মোরশেদ (৩১) এবং মো. করিম (৩৮) নামে দুই হামলাকারীকে আটক করে। আটক মোরশেদ চট্টগ্রাম জেলার পটিয়া থানার চরখানাই গ্রামের মনছুর আহম্মেদের ছেলে। তিনি নগরীর বায়েজিদের কুঞ্জছায়া আবাসিব এলাকায় বসবাস করেন। আটক মো. করিম চট্টগ্রামের বোয়ালখালী থানার ডলিপাড়া জব্বার সওদাগর বাড়ির শামসুল আলমের ছেলে।

হামলা ও আটকের পর এ বিষয়ে আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রীর পরিচয় জানতে চান ডিউটিরত পুলিশ সদস্য। এসময় তারা একেকবার একেক নাম বলেন। এতে সন্দেহ হওয়ায় তাদের পরিচয়পত্র চাওয়া হলে পুলিশকে প্রথমে গালমন্দ শুরু করেন একজন।

এসময় অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করা এবং ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন দুই যুবক। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে। এ ঘটনায় আটকদের নামে মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell