মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪১
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরকে অপহরণ,লাখ টাকা মুক্তিপণ দাবি

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরকে অপহরণ,লাখ টাকা মুক্তিপণ দাবি

পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে হাসিব (১৩) নামে এক কিশোরকে অপহরণ করা হয়েছে। তিনদিনেও হাসিবের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে অপহরণকারীরা মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

হাসিব পাথরঘাটার সদর ইউনিয়নের দণি পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ বিষয়ে হাসিবের বাবা শফিকুল ইসলাম পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর-৯৯১।

হাসিবের মা লিপি আক্তার বলেন, গত কয়েকদিন ধরে হাসিবের বাবা অসুস্থ থাকায় হাসিব দোকানে বসতো। শুক্রবার রাত ৯টার দিকে ফোন করে হাসিবকে বাড়িতে আসতে বলি। এ সময় হাসিব বলে দোকানে তালা দেওয়া হয়ে গেছে এখনই রওনা দেবে। কিন্তু সে আর বাড়িতে আসেনি এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে প্রতিবেশী রিমন জানায়, হাসিবকে অপরিচিত একজন পূজা দেখানোর জন্য নিয়ে গেছে তাকেও যেতে বলেছিল কিন্তু সে যায়নি।

পরে হাসিবের খোঁজ না পাওয়ায় নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নেই। শনিবার সন্ধ্যার দিকে হাসিবের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ চায় অপরহণকারীরা। পরে শনিবার রাতে পাথরঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell