সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

পৃথক অভিযানে দুই রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২২, ১০:৪২ অপরাহ্ণ
  • ২৬৩ ০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামে পৃথক অভিযানে দুই রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে চার হাজার ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত নগরীর শাহ আমানত সেতু টোল প্লাজা ও চাক্তাই গোলচত্বর অংশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মো. কাইছার ওরফে ইউনুছ (১৯), একই ক্যাম্পের মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. শফি আলম (২৭), টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল গ্রামের মো. আলমের ছেলে মো. কামাল হোসেন (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ মো. শফি আলমকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো (দক্ষিণ) কোতোয়ালী সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. ফাহিম রাজু বাদী হয়ে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেছেন।

 

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকা থেকে মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো (দক্ষিণ) কোতোয়ালী সার্কেলের সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) সামসুদ্দিন বাদী হয়ে কর্ণফুলী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। অন্যদিকে, শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৫০ পিস ইয়াবাসহ মো. কাইছার ওরফে ইউনুছকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো (উত্তর) চান্দগাঁও সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, নগরীর পৃথক তিন অভিযানে দুই রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চার হাজার ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell