শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পৃথক অভিযানে দুটি বেকারি এবং তেলের পাম্পকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২২, ৯:৩২ অপরাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযানে দুটি বেকারি এবং একটি তেলের পাম্পকে জরিমানা করেছে বিএসটিআই।

সোমবার (১০ অক্টোবর) পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এরমধ্যে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের অনুকূলে বিএসটিআইর সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কদমতলীর রায়েরবাগ এলাকায় আদি গোল্ডেন ব্রেড অ্যান্ড বিস্কুট নামের বেকারিকে ৪০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ওই প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য একটি অভিযানে খিলগাঁও থানাধীন এলাকার বিক্রমপুর ডেইরি অ্যান্ড ফুডস স্টোরকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি, কেক, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় প্রতি ১০ লিটারে ৫৯ মিলিলিটার ডিজেল কম দেওয়ায় পূর্বাচল ফুয়েলস লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell