বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এবং শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় পৃথক অভিযানে ৩২২ বোতল ফেনসিডিল ও দুই হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ পাঁচ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- হৃদয় হোসেন (২৮), মো. আমিন (৩০) ও মো. রনি কাজী (৩৭)।

 

সোমবার (২৪ এপ্রিল) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রোববার র‌্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৩২২ বোতল ফেসনিডিলসহ হৃদয় ও আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, র‌্যাব-১০ এর পৃথক আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রনি কাজী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell