শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পৃথক ঘটনায় রামপুরায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

পৃথক ঘটনায় রামপুরায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরায় মনোয়ার আদিব (২৮) ও খিলগাঁওয়ে বকুল মৃধা (২০) নামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা।

শনিবার (১৪ জানুয়ারি) দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

মৃত মনোয়ার আদিবের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন শিকদার। রামপুরা টিভি সেন্টারের পাশে একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন আদিব। ধানমণ্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন আদিব।

অন্যদিকে নিহত বকুল মৃধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া একটি বাড়ির নিচ তলায় সপরিবারে ভাড়া থাকতেন বকুল।

নিহত আদিবের বাবা জাকির হোসেন বলেন, গত মাসে বিয়ে করে আদিব। কয়েকদিনের মধ্যে হানিমুনে যাওয়ার কথা ছিল তাদের। শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে কোনো কারণে ঝগড়া হয় আদিবের। রাতেই অভিমান করে স্ত্রীকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় আদিব। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখি, ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আদিব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত বকুলের বড় ভাই টুটুল মৃধা বলেন, শুক্রবার মায়ের সঙ্গে ঝগড়া করে রাতে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বকুল। খবর পেয়ে আমি বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে বকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell