সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানবিক সমাজ গঠন করুন নায়েবে আমীর শওকত হোসেন।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানবিক সমাজ গঠন করুন নায়েবে আমীর শওকত হোসেন।

 

নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া থানা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন। শুক্রবার (৭ মার্চ) রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ইফতার মাহফিলে কোদালা ইউনিয়ন সভাপতি ডা. কাজী কুতুব উদ্দীন এর সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি কাজী লোকমান এর সঞ্চলানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী থানা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পদুয়া উচ্চ বিদ্যাল প্রধান শিক্ষক আমিরুল হক, কোদালা জামায়াতে ইসলামীর সহ -সভাপতি হাসান কোম্পানি, ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি তালিম উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শওকত হোসেন বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা, ইসলামী আইন বাস্তবায়ন এসব বিষয়ে বর্তমান সরকারকে সময়োপযোগী সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, রমজানে আল্লাহর ভীতি, মানবকল্যাণ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার চর্চা করতে হবে। সিয়াম ছাড়া অন্য ইবাদাত তাকওয়া সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে যেমন নামাজের মাধ্যমে মানুষকে দেখানোর সুযোগ রয়েছে, জাকাতের মাধ্যমে মানুষ দেখতে পায়, অন্তত যাকে জাকাত দেয়া হল সে তো জানতে পারে। রোজা কারো জন্য নয়, এটি একমাত্র আল্লাহর জন্য ফরজ করা হয়েছে। তিনিই এর প্রতিদান দিবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell