রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার দাবিতে সংবাদ সম্মেলন মায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
  • ২৮০ ০৯ বার দেখা হয়েছে

প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার দাবিতে সংবাদ সম্মেলন মায়ের

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্য ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়ের মা ছালমা (ছদ্মনাম) বলেন, গত ৮ সেপ্টেম্বর সকালে আমার স্বামী কৃষিকাজ করার জন্য মাঠে চলে যায়। এরপর আমি রান্নার কাজ শেষ করে বেলা ১১টার দিকে ডাক্তার দেখানোর জন্য বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওই সময় আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে একা ঘরে ছিল। ডাক্তার দেখানোর পর আমি যখন বাড়িতে ফিরে আসি তখন প্রতিবেশীর কাছে শুনতে পাই, বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি ঘরে ঢুকে আমার স্বামীর কাছ থেকে জানতে পারি তিনি বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাক দেন। তখন মেয়ে ঘরের পেছনের দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে প্রতিবেশী শহিদুল ইসলামকে ঘরের ভেতর দেখতে পান। এ সময় শহিদুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের কাছ থেকে জানতে পারি শহিদুল ইসলাম তাকে ধর্ষণ করেছে।

ধর্ণষের শিকার প্রতিবন্ধী মেয়েটির মা সংবাদ সম্মেলনে আরও বলেন, বিষয়টি অবগত হওয়ার পর শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আমাদের ঘরে এসে মাফ চায়। তবে আমরা বিষয়টির সঠিক বিচারের দাবিতে মামলা করার প্রস্তুতি নেই। পরবর্তীতে মামলা করতে থানায় গেলে শহিদুলের পরিবার আমাদের মামলা না করার জন্য বলে। আর যদি মামলা করি তাহলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে। যদি এর সঠিক বিচার না পাই তাহলে মা-মেয়ে দুজনেই আত্মহত্যা করবো। আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী, তারপর আবার ধর্ষণের শিকার হয়েছে—এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো!

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক। তবে আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell