মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে নারী ক্রিকেট দলেরা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
  • ৫৪৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। করোনা ভাইরাস মহামারির কারণে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হয়েছে। আর তাতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠলেন জাহানার-সালমারা।

জিম্বাবুয়ের মাটিতে চলতি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি সব ম্যাচ বাতিল করেছে আইসিসি। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে।

আগের সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচ চলার কথা ছিল। যেখান থেকে পরের বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনাল ৩ দল প্রতিযোগী বাছাই করা হবে। এমনকি শীর্ষ দুই দল আগামী বছর থেকে শুরু হতে যাওয়া আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপেও খেলবে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরণ (ওমিক্রন) ছড়িয়ে পড়ায় বাছাইপর্বের বাকি ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে হলো। সংক্রমণ ঠেকাতে আয়োজক দেশ জিম্বাবুয়েসহ বেশকিছু আফ্রিকান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এ ছাড়া কোনো বিকল্পও ছিল না আইসিসির হাতে।

বাছাইপর্বের বেশকিছু ম্যাচ বাতিল হওয়ায় মূল পর্বে যাওয়া দেশগুলোকে বেছে নিতে র‍্যাংকিং পদ্ধতি ব্যবহার করেছে আইসিসি। সেই সঙ্গে টুর্নামেন্টে দলগুলোর অবস্থানও দেখা হয়েছে। আর এই পদ্ধতি অনুসারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ২০২২-২৫ সময়চক্রের মধ্যে অনুষ্ঠিত ওমেন্স চ্যাম্পিয়নশিপে খেলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell