সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

প্রধানমন্ত্রী খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের তৃতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেলে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

 

পরদিন ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জয়পুর শহর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজমীর শরীফ জিয়ারত নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার তিনি আজমীর শরীফ জিয়ারত করেছেন।

২০১৭ সালে ভারত সফরকালে আজমীর শরীফ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১০ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীর সফরে যান। সে সময় তিনি মাজারে চাদর উপহার দেন। সেই সফরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও সঙ্গে ছিলেন।

তখন মাজারের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন, ‌‘যতবারই আমি এই সুন্দর ও পবিত্র স্থানটিতে আসি মনে শান্তি অনুভব করি’।

বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতেন।

এর আগে, ২০১৯ সালের ৩ অক্টোবর দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell