প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন।
নিজস্ব প্রতিবেদক।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধতি দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নয় জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এবছর একুশে পদক দেবে সরকার, গত ১৫ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার