রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস শনিবার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১০, ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ
  • ৪২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস শনিবার (১১ জুন)। ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে এই দিনে কারাগার থেকে মুক্তি দেয়।

সে সময় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি লাভ করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 

১/১১-এর ঘটনার মধ্য দিয়ে গঠিত অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলা দিয়ে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল তাকে। পরবর্তীকালে অন্দোলনের চাপের মুখে সেসব হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার।

ওই তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে এদশে গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করে।

কারাগারে বন্দি থাকার একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে।

আওয়ামী লীগসহ দলটির সব সহযোগী সংগঠন ও গণতন্ত্রকামী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোষহীন মনোভাব এবং শেখ হাসিনার মুক্তির অনঢ় দাবি জোরালো হয়ে ওঠে। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

সেই অগণতান্ত্রিক সরকারের ক্ষমতা দখলের শুরুতেই এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছিলেন শেখ হাসিনা।
এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাবার মতো আপসহীন মনোভাব নিয়েই অগ্রসর হতে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার অনঢ় দাবির মুখে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন দিতে বাধ্য হয় সরকার ৷

ওই নির্বাচনে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ৷ শেখ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ৷ এর পর টানা তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং শেখ হাসিনা টানা তিন বারসহ মোট চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell