বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়কে বরণ করে নেয় শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়কে বরণ করে নেয় শিক্ষার্থীরা

সম্প্রতি দিনাজপুর বিরল উপজেলার ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় অজ্ঞাতরা। তবে শিক্ষার্থীরা চাপের মুখে সেই তালা খুলে দেওয়া হয়। শুধু তাই নয়; ফুলের মালা দিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়কে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করে নেয়।   এর আগে গত ১৭ আগস্ট প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।   ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আমাদের স্কুল সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। কিন্তু গত ১৭ আগস্ট যখন শিক্ষাবোর্ডে স্কুলের কাজে যান, তখন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি স্যারের নামে অভিযোগ তুলে তার রুমে তালা ঝুলিয়ে দেয়। আমাদের অন্যান্য শিক্ষকগণও এজন্য মর্মাহত।

 

আজকে আমরা সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে আবারো তার আসনে বসিয়ে দিয়েছি। সবখানেই প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা তো স্যারের পদত্যাগ চাই না। আমাদের কাছে স্যার অনেক ভালো মানুষ। সবসময় আমাদের শিক্ষার ও স্কুলের উন্নয়ন করেছেন।   স্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায় জানান, গত ১৭ আগস্ট স্কুলের কাজে শিক্ষাবোর্ডে যাই। এসময় ফোনে জানতে পারি আমার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগেও অসুস্থতার জন্য ছুটির আবেদন করি। তারপর থেকে আমি ছুটিতে ছিলাম।

 

আজকে স্কুলের শিক্ষক -শিক্ষার্থীদের অনুরোধে স্কুলে আসি। শিক্ষার্থীরা আমাকে ফুল দিয়ে বরণ করে নেয়। আমি সকল শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে স্কুলের উন্নয়নের কাজ অব্যাহত রাখব। পাশাপাশি শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছে, সেই দাবিসমূহ বাস্তবায়ন করে লেখা পড়ার মান বজায় রেখে স্কুলের সার্বিক উন্নয়নে কাজ করব।   কয়েকজন স্থানীয় জানান, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়ের কক্ষে তালা ঝুলিয়ে দেন কয়েকজন। এসব অভিযোগ তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। তদন্ত সাপেক্ষে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell