সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১০
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশাসনিক সহায়তা না পেয়ে নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ নুর আলম আকন্দ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ২৮ ০৯ বার দেখা হয়েছে

প্রশাসনিক সহায়তা না পেয়ে নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ নুর আলম আকন্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কম্বল বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করেও কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় দ্বিতীয় পর্যায়ে নিজ অর্থায়নে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নুর আলম।
চলমান শীত মৌসুমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ যখন তীব্র শীতের কষ্টে মানবেতর জীবন যাপন করছিলেন, তখন সরকারি সহায়তা না পাওয়া সত্ত্বেও মানবিক দায়বদ্ধতা থেকে মোহাম্মদ নুর আলম আকন্দ ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসেন।


বিতরণকালে তিনি বলেন,
“আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। প্রশাসনিকভাবে আবেদন করেও সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়েছি, তবে মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি।”
স্থানীয় উপকারভোগীরা জানান, সরকারি সহায়তা না থাকলেও একজন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীর এমন উদ্যোগ তাদের জন্য বড় আশার আলো হয়ে এসেছে। তারা এই মানবিক কর্মকাণ্ডের জন্য মোহাম্মদ নুর আলম আকন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শীতকালীন দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সব মহলের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
উল্লেখ্য, মোহাম্মদ নুর আলম আকন্দ দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অসহায় মানুষের অধিকার আদায় ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell