বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

প্রাইভেটকার ছিনতাই করার সময় ছিনতাইকারীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রংপুরের মিঠাপুকুরে চালককে ছুরিকাঘাত করে একটি প্রাইভেটকার ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলদীপুকুর আনোয়ার ঈদগাহ মাঠ সংলগ্ন ঢাকা-রংপুর সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চালক রিপনকে (২৮) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর-ঢাকা মহাসড়কে প্রাইভেটকারচালক রিপনের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন। তারা এসে দেখতে পান ছিনতাইকারী ও চালকের মধ্যে হাতাহাতি চলছে। এসময় প্রাইভেটকারের ভেতরে থাকা তিনজনের হাতে ছুরি দেখতে পেয়ে পথচারীরা সহযোগিতার জন্য চিৎকার করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় একজনকে ধাওয়া করে অভিরামনুরপুর স’ মিল এলাকা থেকে আটক করে জনতা।

আটক যুবকের নাম আরাফাত (২০)। তিনি মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজারের রুহুল আমিনের ছেলে।

আহত প্রাইভেটকারচালক রিপন বলেন, পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়ি থেকে রংপুর মডার্ন মোড় যাওয়ার কথা বলে তিন যুবক তার প্রাইভেটকারটি দুই হাজার টাকায় ভাড়া করেন। বলদিপুকুর সংলগ্ন হাইওয়ে রাস্তায় প্রস্রাব করার কথা বলে তার গলায় পেছন থেকে ছুরি ধরেন ছিনতাইকারীরা। এতে বাধা দিতে গেলে তারা তার হাত ও শরীরে ছুরিকাঘাত করেন। এতে তার হাত ও গলা জখম হয়।

তিনি বলেন, ‘পথচারীরা চিৎকার শুনে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। আর একটু দেরি হলেই আমাকে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে যেতো ছিনতাইকারীরা।’

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারী আরাফাতকে আটক করে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, পুলিশের স্টিকার সংবলিত ব্যাগ, দড়ি ও টেপ জব্দ করে পুলিশ।

এ বিষয়ে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘ছিনতাইকারীকে থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানা যাবে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত। পুলিশের স্টিকার কীভাবে এলো এবং মূল পরিকল্পনা কী তাও জানতে চাওয়া হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell