শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নারী চিকিৎসকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নারী চিকিৎসকের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক ইন্টার্ন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইন্টার্ন চিকিৎসক ইকরা বিনতে হাফিজ (২৮)। তিনি কুমিল্লা সদর উপজেলার হাফিজুর রহমানের মেয়ে। এছাড়া তিনি উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী।

আহত চালক নাহিদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গৌরনদী মহাসড়ক থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) তমাল সরকার বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো প্রাইভেটকারটি। গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের ওপর আছড়ে পড়ে প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারে থাকা চালক নাহিদ ও চিকিৎসক ইকরা বিনতে হাফিজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি বলেন, তার স্বামী মাহীর সঙ্গে কথা হয়েছে। তারা গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বাংলানিউজকে বলেন, গাছের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। আধা ঘণ্টার চেষ্টায় তাকে প্রাইভেটকারের ভেতর থেকে বের করা হয়েছে। তবে এর আগেই নারী চিকিৎসককে বের করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি করেছেন ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওয়ানা হয়েছেন। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলেও জানান অধ্যক্ষ ফিরোজ কবির।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell