মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৯
শিরোনামঃ
রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা কৃষকের

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা কৃষকের

কৃষি বিভাগ চলতি অর্থবছরে জেলায় ১ লাখ ৬৩ হাজার মেট্টিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

চাঁদপুর জেলার ‘মেঘনা ধনাগোদা’ ও ‘চাঁদপুর সেচ প্রকল্প’র অভ্যন্তরসহ নদী উপকূলীয় এলাকায় আলুর আবাদ বেশি হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় আলুর আবাদ হয়েছে ৮ হাজার ১৫০ হেক্টর জমিতে। তবে সর্বশেষ চিত্রাংয়ের কারণে জমিতে পানি জমে থাকায় আলুসহ অন্যান্য সবজি আবাদ কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান কৃষকরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে দিকে সরেজমিন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে গিয়ে দেখা গেছে, আলুর জমিতে আগাছা পরিষ্কার কৃষকরা। নিচু জমির আলুর চারাগুলো এখনও ছোট। আবার কিছু ভিটা ও উচুঁ জমিতে আগ থেকে লাগানোর কারণে গাছ বড় হয়েছে।

এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল, বালিয়া, চান্দ্রা, বাগাদী, মৈশাদী, কল্যানপুর, আশিকাটি, শাহমাহমুদুপুর, রামপুর ইউনিয়নে এ বছর অধিকাংশ কৃষক আলুর আবাদ করেছেন। এসব এলাকার প্রত্যেক মাঠেই আলুর জমিগুলোর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। বিশেষ করে শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর, কুমারডুগী ও ঘোষেরহাট এলাকার বড় বড় মাঠে আলুর ব্যাপক আবাদ হয়েছে।

ওই গ্রামের কৃষক মো. সালাম ও আলমাস রহমান বলেন, আলু গাছের চারা ছোট হলেও সমস্যা নেই। অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে আশা করছি এ বছর আলুর বাম্পার ফলন হবে।

একই এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, এ বছর ৫০ শতাংশ জমিতে আলুর আবাদ করেছি। এখন পর্যন্ত গাছগুরো ভালো আছে। বাকি আল্লাহর ইচ্ছা।

তিনি বলেন, এর আগে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ -এর ফেব্রুয়ারি মাসের দুই দফা বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। আলুর জমিতে বৃষ্টির পানি জমে থাকায় উঠানোর পর সংরক্ষণ করতে পারিনি। যার কারণে দামও খুব কম পেয়েছিলাম।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চাঁদপুর সদরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ৩৩ হাজার মেট্টিক টন, মতলব উত্তরে ১৫ হাজার ৬০০ মেট্টিক টন, মতলব দক্ষিণে ৫৫ হাজার ৩০০ মেট্টিক টন, হাজীগঞ্জে ১১ হাজার ২০০ মেট্টিক টন, শাহরাস্তিতে ১৫০০ মেট্টিক টন, কচুয়ায় ৪২ হাজার ২০০ মেট্টিক টন, ফরিদগঞ্জে ২ হাজার ২০০ মেট্টিক টন ও হাইমচর উপজেলায় ২ হাজার মেট্টিক টন।

জেলার ১২ হিমাগারে ৭০ হাজার মেট্টিক টন আলু সংরক্ষণ করার ধারণ ক্ষমতা রয়েছে। বাকি আলু হিমাগারের বাইরে থাকে। এর মধ্যে কিছু পরিমাণ আলু উৎপাদন মৌসুম জমিতে বিক্রি হয়ে আসছে। বাকি আলু কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে কৃত্রিমভাবে মাচায় সংরক্ষণ করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, আলু উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর। মুন্সিগঞ্জের পরেই চাঁদপুরের স্থান। চাঁদপুরে বেসরকারিভাবে ১২টি কোল্ডস্টোরেজ রয়েছে। এগুলোর ধারণক্ষমতা মাত্র ৭০ হাজার মেট্টিক টন। কম-বেশি সব উপজেলাই আলুর ফলন ও চাষাবাদ হয়ে থাকে।

চাঁদপুর জেলা কৃষি অফিসের কৃষি প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণি বলেন, কৃষি জমিগুলোর অবস্থা প্রতিদিনই পরিবর্তন হয়। প্রতিদিনই আমাদের আঞ্চলিক অফিসে রিপোর্ট করতে হয়। এখন পর্যন্ত জেলায় আলু আবাদে বড় ধরণের ক্ষতির কোনো তথ্য নেই। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell