রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী,গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদুল আজহার আগের রাতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী।

এ ঘটনায় যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর শহরের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাশের (২০)। তারা শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় মেলায় ঘুরতে যান।

মেলা থেকে দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাতকে সঙ্গে নিয়ে রাতে যশোরে রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিকের দুতলা ভবনের অফিস কক্ষে কিশোরীকে নিয়ে যান আকাশ।

সেখানে মেয়েটিকে প্রথমে ধর্ষণ করেন ঢোল রফিকের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার শহীদ (৪৩)। এরপর আরাফাত ও অন্যান্যরা ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করেন।

পরবর্তীতে আকাশ, আরাফাত, বিল্লাল মেয়েটিকে নিয়ে বাসায় দিয়ে আসতে যান। এসময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে টহল পুলিশের জেরার মুখে পুলিশকে সব খুলে বলেন মেয়েটি। তখন ছেলেগুলো পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।

পরবর্তীতে আটকদের তথ্যে রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে কাঁঠালতলা থেকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell