মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনে যুবকের আত্মহত্যা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর সবুজবাগের একটি নির্মাণাধীন ভবন থেকে বিপ্লব গাজী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) সকালে রাজারবাগ কালীবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  বিপ্লব গাজী যশোরের অভয়নগরের দোপাদি গ্রামের মোহাম্মদ হায়দার গাজীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। বিপ্লব সবুজবাগের কালীবাড়ি এলাকার ২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির দেবনাথ জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

 

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিপ্লবের ভাবি ঝরনা বেগম বলেন, ‘আমার দেবরের সঙ্গে একটি মেয়ের তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে মেয়েটি বিপ্লবের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানায়। এরপর বিপ্লব সবসময় মন খারাপ করে থাকতো। বুধবার রাতে সবার অজান্তে গলায় ফাঁস দেয় সে। সকালে আমরা তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেই।’ এদিকে, এসআই আবির বলেন, ‘বুধবার রাতের কোনো এক সময়ে বিপ্লব গলায় ফাঁস দিয়েছেন। পরিবার বলছে, প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব নয়।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell