রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

প্রেম করে বিয়ে জাতের দ্বন্দ্বে-অভি যুথির জীবন শেষ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ
  • ৩৩৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রেম করে বিয়ে জাতের দ্বন্দ্বে-অভি যুথির জীবন শেষ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভি ও যুথি বিয়ে করেছিলেন প্রেম করে। কিন্তু জাতের দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন অভি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনিও। গত মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এলাকায় ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, সীতাকুণ্ড পৌরসদরের প্রেমতলা এলাকার বাসিন্দা রামচন্দ্র সূত্রধরের কলেজপড়ুয়া মেয়ে যুথি সূত্রধরের (২৩) সাথে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কালীপুর বণিক পাড়ার মৃত শুধাংশ ধরের ছেলে অভি ধরের (২৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত দুই বছর আগে সেই সূত্রে তারা পালিয়ে বিয়ে করেন। অভি যুথিকে আশ্বাস দিয়েছিলেন, যুথিকে বউ করে অল্প দিনের মধ্যেই তার নিজ বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু অভির পরিবার এতে আপত্তি জানায়। উচ্চবংশের ছেলে অভি ধর। যুথি সূত্রধরের পরিবার তাদের তুলনায় নিম্ম বংশের। এটিই ছিলো অভির পরিবারের আপত্তি। আর এ কারণে শেষ পর্যন্ত যুথির শ্বশুড়বাড়িতে স্থান হয়নি।
স্বামীর সাথে এ নিয়ে দিন দিন তার মতানৈক্য বাড়তে থাকে। এর জেরে দেড় মাস আগে যুথি স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে যান। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয় অভির মনে। ভালোবাসার মানুষটিকে হারিয়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে গত ২৭ অক্টোবর শ্বশুড়বাড়িতে এসে স্ত্রি যুথিকে ফিরিয়ে নিতে চান তিনি। কিন্তু যুথিকা তার সাথে আর যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।
এতেই চরম ক্ষোভে নিজের সাথে আনা ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান যুথিকে। শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ১৯টি ছুরিকাঘাতে যুথি ঘটনাস্থলেই নিহত হন। শেষে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করতে থাকেন অভি। এতে রক্তাক্ত ও গুরুতর আহত হন তিনি নিজেও। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভি চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ওই রাতেই অভির বিরুদ্ধে স্ত্রীকে হত্যা ও আত্মহত্যাচেষ্টার দুটি অপরাধে মামলা দায়ের করেন তার শ্বশুড় রামচন্দ্র সূত্রধর। সেই থেকে পুলিশি প্রহরায় অভির চিকিৎসা চলতে থাকে। এমনি অবস্থায় মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিও। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে অভি ছিলেন উচ্চবংশীয়। আর তার বিয়ে করা বউ যুথির বংশ পরিচয় তাদের পছন্দনীয় নয়।
জাতিগত এই কুসংস্কারের কারণে অভির পরিবার তার বউকে মেনে নেয়নি। যার শেষ পরিণতিতে সম্ভাবনাময় দুটি জীবন চিরতরে ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, ২৭ অক্টোবর স্ত্রী হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টাকারী অভিকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে তারও মৃত্যু হয়

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell